Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিক্ষক নিয়োগ নিয়ে রেজল্যুশন ২৫ আগস্টের মধ্যে বাতিল না হলে আন্দোলন

BN DESK
03 September 2026, 11:56 PM পড়তে ১ মিনিট

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ দুই দফা দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আগামী ২৫ আগস্টের মধ্যে এসব দাবি বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।

সোমবার (১০ আগস্ট) রাতে জোটের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জোটের সদস্য সচিব এক বিজ্ঞপ্তিতে জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হলেও শিক্ষামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এখনো কোনো আদেশ জারি হয়নি। তাই গৃহীত রেজল্যুশন বাতিলের দাবি জানানো হয়েছে।

একই সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে জোট।

দাবি পূরণ না হলে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারীকে নিয়ে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হলে শিক্ষক-কর্মচারীরা তা মেনে নেবেন না। ২৫ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

শিক্ষক নিয়োগ নিয়ে রেজল্যুশন ২৫ আগস্টের মধ্যে বাতিল না হলে আন্দোলন

B
BN DESK | 11 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার