Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

BN DESK
04 September 2026, 01:31 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ) সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপাচার্য শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন উদ্যোগের একটি সংক্ষিপ্ত বুকলেট শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের জন্য শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানান।

উপাচার্য জানান, নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে শিগগিরই একটি পূর্ণাঙ্গ বৈঠকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হবে।

এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও আধুনিকায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও উল্লেখ করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা সম্প্রসারণ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

B
BN DESK | 19 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার