Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিগগিরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টিচার ইভোলিউশন চালু হবে : উপাচার্য

BN DESK
04 September 2026, 02:59 AM পড়তে ১ মিনিট
শিগগিরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টিচার ইভোলিউশন চালু হবে : উপাচার্য

জবি প্রতিনিধি : ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১৮তম ব্যাচের নবীন বরণ ও ১৩তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনূষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের শিক্ষার্থীরা অনেকসময় মেধাতালিকা অনুসারে নিজস্ব পছন্দের বিষয়ে ভর্তি হতে পারে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিশাল সংখ্যক প্রতিযোগী থাকায় স্বতন্ত্রভাবে বিষয়ভিত্তিক ভর্তি প্রক্রিয়াও সম্ভব হচ্ছে না। এজন্য সরকার বিকল্প পদ্ধতি ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) শুরু করার চিন্তা ভাবনা করছে।”
তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের মেধাবী হলেই হবে না, মেধার চর্চা করতে হবে, নিজেদের মধ্যে নৈতিকতা তৈরি করতে হবে- আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের লোভ সংবরণ করা শিখতে হবে। যে সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা বড় হচ্ছি সেখানে আমাদের বিচ্যুতি আছে। যে বিচ্যুতির কারণে আমরা সামন্তবাদী মনোভাব পোষণ করি, আর এই মনোভাবটা আমাদের পরিহার করা উচিত।”
তিনি বলেন, “অতি শিগগিরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টিচার ইভোলিউশন চালু হবে যাতে করে স্বচ্ছতা বাড়বে। আর ভালো শিক্ষক অবশ্যই নিজ গবেষণা কার্য শেষ করে জ্ঞান আহরণ করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।”
ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, বিভাগীয় অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান এবং সহযোগী অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া।

এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও সহযোগী অধ্যাপক ড. নাজমুন নাহার এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শবনম শারমিন লুনা।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ নবীন ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

শিগগিরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টিচার ইভোলিউশন চালু হবে : উপাচার্য

B
BN DESK | 19 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার