Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে জবি ক্যারিয়ার ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 05:01 AM পড়তে ১ মিনিট

জবি প্রতিনিধি: পুরান ঢাকার ওয়ারীতে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর ওয়ারীতে অবস্থিত ‘ফ্রাইজো’ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

পবিত্র রমজান মাসের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের বর্তমান ও প্রাক্তন সদস্যরা অংশগ্রহণ করেন। বিকাল ৫টা থেকেই আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি এ.কে.এম. তামীম রহমান বলেন, “পবিত্র রমজানের এই আয়োজন আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি বিশেষ মাধ্যম। ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা। আমরা চাই প্রতিটি সদস্য এখান থেকে নেতৃত্ব ও পেশাদারিত্বের শিক্ষা নিয়ে কর্মজীবনে সফল হোক। ভবিষ্যতে নেটওয়ার্কিং বৃদ্ধিতে আরও কার্যকর ও গঠনমূলক উদ্যোগ নেওয়া হবে।”

ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, “শত ব্যস্ততার মাঝেও ক্যারিয়ার ক্লাবের সদস্যরা যেভাবে আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন, তা আমাদের সুসংগঠিত ঐক্যের প্রতিফলন। ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। অতীতে আয়োজিত সফল ইভেন্ট ‘জব জাংশন’-এর কথা আমরা গর্বের সঙ্গে স্মরণ করি। সেই ধারাবাহিকতায় ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ক্লাবের সাবেক নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সদস্যরা কর্পোরেট জগতে টিকে থাকার জন্য নেটওয়ার্কিং ও কমিউনিকেশনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের ইভেন্ট ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। সাংগঠনিক কার্যক্রমের সফলতায় সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ইফতার মাহফিলে ক্লাবের বর্তমান ও সাবেক কমিটির সদস্য, ম্যানেজমেন্ট ট্রেইনি, সাধারণ সদস্য ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। ইফতারের পর সৌজন্য বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে একটি সুন্দর সন্ধ্যা অতিবাহিত করেন উপস্থিত সবাই। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে জবি ক্যারিয়ার ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার