Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাদিক কায়েমের বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে উপাচার্যের কাছে আবেদন করলো ছাত্রদল

BN DESK
04 September 2026, 01:33 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগ তুলে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ তিনজনের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে লিখিত আবেদন জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন পেজ ও গ্রুপের মাধ্যমে ধারাবাহিকভাবে অপতথ্য, কুৎসা, অশালীন কনটেন্ট ও উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি অস্থির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। বিশেষ করে DU Insider, ঢাবি কণ্ঠস্বর (বর্তমানে Daily DUCSU) এবং DU Observer (বর্তমানে Voice of Gen Z) নামের পেজগুলোকে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়। ছাত্রদলের দাবি, এসব অপপ্রচারের প্রধান লক্ষ্য তাদের নেতাকর্মী, বিশেষ করে নারী নেত্রী এবং রাজনৈতিক-সামাজিকভাবে সক্রিয় শিক্ষার্থীরা। একই সঙ্গে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব ও তাদের পরিবারের বিরুদ্ধেও কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগে বলা হয়। আবেদনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের ভিপি হাসানুল বান্নাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েমের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

ছাত্রদল মনে করে, এ ধরনের কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে এবং ভবিষ্যতে সহিংস পরিস্থিতির ঝুঁকি বাড়াচ্ছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল ফেসবুক পেজ ও গ্রুপকে কঠোর নজরদারির আওতায় আনা, অপতথ্য প্রচারকারী প্ল্যাটফর্মগুলো বন্ধ করা এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

সাদিক কায়েমের বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে উপাচার্যের কাছে আবেদন করলো ছাত্রদল

B
BN DESK | 26 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার