Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুল–কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

BN DESK
04 September 2026, 12:49 AM পড়তে ১ মিনিট

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মঙ্গলবার (২৩ জুন) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই, বুধবার শুরু হবে এবং ১৬ জুলাই, বৃহস্পতিবার শেষ হবে।

এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

স্কুল–কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

B
BN DESK | 24 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার