Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল ঘোষণা করলেন উমামা ফাতেমা

BN DESK
10 October 2025, 12:51 PM পড়তে ১ মিনিট
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল ঘোষণা করলেন উমামা ফাতেমা

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে প্যানেল ঘোষণা করেছেন উমামা ফাতেমা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ প্যানেলের ঘোষণা দেন তিনি।

ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রার্থী হচ্ছেন উমামা ফাতেমা নিজেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন জাহেদ আহমদ। সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা বলেন, “আমরা ছাত্রসমাজের সত্যিকারের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। কোনো রাজনৈতিক প্রভাব নয়, শিক্ষার্থীদের স্বার্থই হবে আমাদের মূল লক্ষ্য।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল ঘোষণা করলেন উমামা ফাতেমা

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার