Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪ পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম

BN DESK
03 September 2026, 11:45 PM পড়তে ১ মিনিট
স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪ পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম

জবি প্রতিনিধিঃ 'স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
‘নারীর বিকাশ, নারীর জয় ছড়িয়ে পড়ুক বিশ্বময় স্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক ৭ মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ-এর তাৎপর্য তুলে ধরে এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি।
উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশে কর্মরত প্রায় পাঁচশত বাংলাদেশি নারী উদ্যোক্তা পেশাজীবী অংশ নেন এবং ২০জন নারী স্বপ্নজয়ী সম্মাননা পান।
অনুষ্ঠানের ভিডিও সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, " শিক্ষকতার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। দেশের সকল ক্ষেত্রে নারীদের অসামান্য অবদান রয়েছে। স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪ পেয়ে অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের পথকে সুগম করার জন্য শুভকামনা জানাচ্ছি। তারা যেন এমন আরো সুন্দর সুন্দর কাজ আমাদের সামনে তুলে ধরতে পারে।"

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪ পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম

B
BN DESK | 08 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার