Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা

BN DESK
10 October 2025, 09:11 PM পড়তে ১ মিনিট
হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই হল ত্যাগ করে বাড়ির উদ্দেশে বের হতে দেখা যায় তাদের। অনেক শিক্ষার্থীর অভিভাবকরা এসে তাদের নিয়ে গেছেন। তবে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হলত্যাগের নির্দেশের কারণে বিপাকে পড়ার কথা জানান দূরের শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) রাতে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগকে কম্বাইন্ড ডিগ্রি করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা এসে হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে ভিসির বাসভবন, প্রক্টর অফিস ভাঙচুর করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে গেলো এক মাস ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। রবিবার দুপুরে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষক অ্যাকাডেমিক কাউন্সিল সভা হয়। সভায় শিক্ষার্থীদের পক্ষে ঘোষণা না আসায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিলনায়তনে তালা দিয়ে ভিসিসহ আড়াইশ শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত ৮টার দিকে বহিরাগতরা এসে হামলা চালিয়ে তালা ভেঙে ভিসিসহ অবরুদ্ধ শিক্ষকদের বের করে দেয়।

বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. আলিমুজ্জামান জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছেড়ে বাড়িঘরে ফিরে যাচ্ছেন। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার