Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়

BN DESK
04 September 2026, 04:58 AM পড়তে ১ মিনিট
১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (মাউশি) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৫-এর বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ১ ডিসেম্বর। জরিমানা ছাড়া সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। তবে শেষ দিনে এসে সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হলো। ২০২৩-২৪ সালের রেজিস্ট্রেশনধারীরা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়

B
BN DESK | 10 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার