Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২৬ এপ্রিল হতে পারে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা 

BN DESK
06 September 2026, 06:38 PM পড়তে ১ মিনিট
২৬ এপ্রিল হতে পারে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা 

প্রাথমিকভাবে আগামী ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের জন্য দিন ঠিক করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের জন্য কক্ষ চেয়ে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

২৬ এপ্রিল হতে পারে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা 

B
BN DESK | 15 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার