Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ভোট

BN DESK
09 October 2025, 10:02 PM পড়তে ১ মিনিট
২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ভোট

ঢাবি প্রতিনিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে তফসিল সংক্রান্ত চূড়ান্ত বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 রোববার (২০ জুলাই) সকাল ১০টার পর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বৈঠক শুরু হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

তফসিল সংক্রান্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থরা, প্রভোস্ট কমিটি ও ডিনস কমিটির সদস্যরা এবং সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, নির্বাচন হবে কেন্দ্রীয়ভাবে নিরপেক্ষ ছয়টি কেন্দ্রে যাতে সব পক্ষের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়। ভোটগ্রহণ ভেন্যু নির্ধারণে নিরপেক্ষতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

ভোটার অন্তর্ভুক্তি প্রসঙ্গে সভায় আরও জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার ফল ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে, তারা এবারের ডাকসু বা হল ইউনিয়ন নির্বাচনে ভোটার বা প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন না।

তবে, এই সংক্রান্ত যে কোনো বিধান সংশোধনের ক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, অংশীজনদের মতামতের ভিত্তিতে ডাকসুর পুনরুজ্জীবনকে ঘিরে একধরনের ঐকমত্য গড়ে উঠছে, যা দীর্ঘদিন পর একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ছাত্র নির্বাচন আয়োজনের সম্ভাবনা তৈরি করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ভোট

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার