Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪৬তম বিসিএস প্রিলিমিনারি ঈদের পর

BN DESK
04 September 2026, 03:01 AM পড়তে ১ মিনিট
৪৬তম বিসিএস প্রিলিমিনারি ঈদের পর

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা ঈদুল ফিতরের পরপরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র।

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই দিন ময়মনসিংহ ও কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনের কারণে তারিখ পিছিয়ে যেতে পারে।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পিএসসি সূত্রে জানা গেছে, দুই সিটি নির্বাচনের কারণে ঘোষিত ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, ময়মনসিংহ ও কুমিল্লা শহরেও বিসিএস পরীক্ষার কেন্দ্র রয়েছে। ফলে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে। প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্দিষ্ট না হলেও এটি ঈদের (ঈদুল ফিতর) পর যেকোনো সময় হবে।

এর আগে ১৮ জানুয়ারি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রয়ক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। মোট পদ ৩ হাজার ১৪০টি। আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজার।

৪৬ বিসিএসে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি ৫২০ জন নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেয়া হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

৪৬তম বিসিএস প্রিলিমিনারি ঈদের পর

B
BN DESK | 06 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার