Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়

BN DESK
10 October 2025, 02:12 PM পড়তে ১ মিনিট
৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়

৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে ৮ জন উপ-রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার। ২৫ বছর চাকরি পূর্তিতে ঐচ্ছিক অবসর ধারায় তাদের অবসরে পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার (২৩ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে ধানমন্ডির নগর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেটের এ সভায় চাকরিকাল ২৫ বছর পূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।

বাধ্যতামূলক অবসর পাঠানো কর্মকর্তারা হলেন- উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম ঢালী, মো. মোহসীন ইকবাল, প্রেমানন্দ শীল, মোহাম্মদ শামীম আলম মৃধা, জিন্নাত আরা, অমিত কুমার দাম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. মতিউর রহমান মোল্লা এবং সহকারী রেজিস্ট্রার এ কে এম বদরুল আলম।

সিন্ডিকেট সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ (অতিরিক্ত দায়িত্ব) সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়

B
BN DESK | 23 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার