Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৯ তারিখ শিবিরের ‘ব্যালট বিপ্লব’ হবে : সাদিক কায়েম

BN DESK
10 October 2025, 05:36 AM পড়তে ১ মিনিট
৯ তারিখ শিবিরের ‘ব্যালট বিপ্লব’ হবে : সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ‘ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, আগামী ৯ সেপ্টেম্বর ক্যাম্পাসে হবে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ‘ব্যালট বিপ্লব’।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাদিক কায়েম অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালাচ্ছে। আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গিয়ে আমার বাবা-মাকে নিয়ে অশ্লীল মন্তব্য ও গালিগালাজ করা হচ্ছে। আওয়ামী ন্যারেটিভ দাঁড় করিয়ে বারবার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা। অথচ শিক্ষার্থীদের কাছে আমাদের জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে। এতে ঈর্ষান্বিত হয়েই এসব কর্মকাণ্ড করছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, *“আমার বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। আমি এটিকে স্বাগত জানাই। তবে দুঃখের বিষয় হলো, সাদিক ভাইসহ আমাদের প্যানেলের নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

ভোট কৌশল প্রসঙ্গে ফরহাদ দাবি করেন, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট সবচেয়ে বেশি পাবে তাদের প্যানেল। তিনি আরও বলেন, “ক্লাস-পরীক্ষা ভাগ করে নেওয়া যেতো, কিন্তু একেবারেই বন্ধ রাখার পক্ষে আমরা নই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

৯ তারিখ শিবিরের ‘ব্যালট বিপ্লব’ হবে : সাদিক কায়েম

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার