Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৯ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

BN DESK
08 October 2025, 02:19 PM পড়তে ১ মিনিট
৯ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি: শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষ্যে আগামী ২২ ডিসেম্বর রোববার থেকে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শুক্রবার ও শনিবার ছুটির দিনসহ ছুটি হবে ৯ দিনের।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ছুটির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‍‍`শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)‍‍` উপলক্ষ্যে আগামী ২২ ডিসেম্বর রোববার হতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ২৪ ডিসেম্বর মঙ্গলবার হতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার- পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

৯ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

B
BN DESK | 17 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার