জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন। 'সৃষ্টির সুরে নাট্য' এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি নাট্যচর্চা করে আসছে। এ যাবৎ দুইটি বার্ষিক নাট্যোৎসব ও একটি বৈশাখী নাট্যোৎসবের আয়োজন করেছেন। তাছাড়াও বিভিন্ন দেশি-বিদেশি পূর্ণাঙ্গ নাটক যেমন- কবর, চিড়িয়াখানার গল্প, আয়না বিবির পালা, কীর্তনখোলার কিচ্ছা, চে'র সাইকেল অন্যতম। এছাড়াও বিভিন্ন পথনাটক, স্থাপনা শিল্প প্রদর্শনী করেছেন। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি'র কার্যনির্বাহী পর্ষদ ২০২৪-২৫ এর সভাপতি ইব্রাহিম খলিল (১৪ তম আবর্তন, নাট্যকলা বিভাগ) সাধারণ সম্পাদক মোসাদ্দেক আল কাদরী (১৪ তম আবর্তন, নাট্যকলা বিভাগ) দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। নতুন দায়িত্ব হলেও তারা কাজী নজরুল ইসলাম এর অমর লেটো সাহিত্যের সুপ্রকাশ ও বিস্তারের লক্ষ্যে একটি লেটো নাটক প্রযোজনা নির্মাণে কাজ করছেন। আগামী মে মাসে লেটো নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে বলে তারা আশাবাদী। এছাড়াও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সুব্রত পাল (সহ সভাপতি) , অর্ঘ্য শ্রেষ্ঠ দাস (যুগ্ম সাধারণ সম্পাদক), তাকরিম আহমেদ (সাংগঠনিক সম্পাদক), পলক সাহা (সাংগঠনিক সম্পাদক), ওয়াহিরা আহমেদ নওমী (দপ্তর সম্পাদক) হালিমা তুস সাদিয়া নিশা (অর্থ সম্পাদক) মুগ্ধ আনন (প্রচার সম্পাদক) আর এস সৈকত (উপ প্রচার সম্পাদক), রাজিন মোঃ বাবু (পরিকল্পনা সম্পাদক), মো: শিহাব উদ্দিন (উপ পরিকল্পনা সম্পাদক), মনন মুস্তাকিন (অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক), পৌলমী মুমু খীসা (উপ অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক) পার্থ সাহা (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), ওয়াহিদ সামী (উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মুস্তাফিজ তোফা (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), মুমতাহানা ফিজা (উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), মুক্তাদিরুল ইসলাম সিফাত (শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক) এবং সহ সম্পাদক (মোহাম্মদ আনোয়ার, নাফিজা নুর নোভা, অথৈ দাস, অভিজিৎ রায়) কার্যনির্বাহী সদস্য (সৌমেন মন্ডল, ফারজানা মীম, শ্রাবন্তি রায়, শাহরিয়ার সাকিব)।
জবি রঙ্গভূমির সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোসাদ্দেক
BN DESK
03 September 2026, 11:40 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
ঢাবি রিসার্চ সোসাইটির জরিপ অনুযায়ী শিবির প্যানেল এগিয়ে
ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা
আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচারণা
রবিবার বটতলায় শপথ নেবে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা
ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিএনপি নেতারা, অভিযোগ শিক্ষার্থীদের