Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মধ্যরাতে হলের তালা ভেঙে রাস্তায় জবি শিক্ষার্থীরা

BN DESK
04 September 2026, 04:32 AM পড়তে ১ মিনিট
মধ্যরাতে হলের তালা ভেঙে রাস্তায় জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের গেটের তালা ভেঙে মধ্যরাতে রাস্তায় নেমে এসেছেন  আবাসিক শিক্ষার্থীরা। রাস্তায় বেরিয়ে সবাই একযোগে কোটা সংস্কারের পক্ষে স্লোগান দেন।

রোববার (১৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।

এই বক্তব্যের প্রতিবাদে এদিন রাত ১১টার দিকে বিক্ষোভে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

পরে মধ্যরাতে বিক্ষোভে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল থেকে নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। এ সময় তাদের সঙ্গে যোগ দেন ছেলে শিক্ষার্থীরাও। তারা  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও সামজিক বিজ্ঞান অনুষদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাঁতীবাজার মোড়ে এসে বসে পড়েন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১২টা) সেখানে বসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

মধ্যরাতে হলের তালা ভেঙে রাস্তায় জবি শিক্ষার্থীরা

B
BN DESK | 15 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার