Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগে আলোচনার উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের

BN DESK
04 September 2026, 04:32 AM পড়তে ১ মিনিট
বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগে আলোচনার উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার।

দেশের উচ্চ শিক্ষার নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) গত ১৬ জুলাই রাতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এ (ভিসি) নির্দেশনা দেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।

এর পরদিন থেকে বিশ্ববিদ্যালয়গুলো সিন্ডিকেট সভা আহ্বান করে ইউজিসির সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

বিশ্ববিদ্যালয়গুলো খোলার কর্মপন্থা নিয়ে শুক্রবার (২৬ জুলাই) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় জানান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ও সৌহার্দপূর্ণ পরিবেশ নিশ্চিত করে পাঠদান শুরু করার জন্যে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগে আলোচনার উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের

B
BN DESK | 26 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার