Logo
ট্রেন্ডিং: বগুড়ায় বই ব্যবসায়ীর আত্মহত্যা পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব ঝিনাইদহে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, বাড়ি-দোকান ভাঙচুর

শাজাহানপুর থানায় হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ গ্রেফতার

BN DESK
19 April 2024, 11:12 PM পড়তে ১ মিনিট
শাজাহানপুর থানায় হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা ও পুলিশকে মারধরের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) ভোররাতে ডিবি পুলিশের একটি টিম মাদলা চাঁচাইতারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আমিনুল ইসলাম সোহাগ মাদলা চাঁচাইতারা গ্রামের মোর্শেদুল ইসলামের ছেলে।

ডিবির ওসি মো: মুস্তাফিজ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। থানায় হামলার মামলায় সে তদন্তেপ্রাপ্ত আসামি। এই নিয়ে এ ঘটনায় মোট ১৩জনকে গ্রেফতার করা হলো।

এর আগে, ৬ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ৯টার দিকে আড়িয়া বাজার এলাকায় অভিযানে মদ্যপ অবস্থায় মাদক, ২টি বার্মিজ চাকসহু ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনার পর রাত ১০টার দিকে মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে নুরু অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে থানায় প্রবেশ করে আসামি মিঠুন মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় থানার ওসি শহিদুল ইসলামকে ধাক্কা দেয় এবং অপর পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে পালিয়ে যায়। মারপিটে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হন।  পরে নুরুজ্জামানসহ আরও লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করতে মাঝিড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নেয়।

এ সময় জেলা পুলিশ, র‌্যাব ও ডিবির সদস্যরা নুরুসহ ৯জনকে গ্রেপ্তার করে। এসময় অভিযান পরিচালনা করে নুরুর বাড়ি থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং নুরুর ম্যানেজার নাজমুলের বাড়ি থেকে ৮ রাউন্ড গুলিসহ আরও একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়াও ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

শাজাহানপুর থানায় হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ গ্রেফতার

B
BN DESK | 19 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার