স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের যানজট নিরসন ও রিকশা চলাচল নিয়ন্ত্রন করতে বগুড়া পৌরসভায় রিকশা চালকদের জাতীয় পরিচয় পত্রের কপি (এনআইডি) জমা নেওয়া হচ্ছে।
প্রায় এক সপ্তাহ আগে থেকে জাতীয় পরিচয় পত্রের কপি জমা নেওয়া শুরু হলেও আজ সপ্তাহের প্রথম দিন ছিলো জাতীয় পরিচয় পত্রের কপি জমা নেওয়া জমা নেওয়ার শেষ দিন। শেষ দিনে পৌরসভায় রিকশা চালকদের ভীড় ছিলো লক্ষ্যনীয়। সবার হাতে হাতে ছিলো জাতীয় পরিচয় পত্রের কপি।
কয়েক জন রিকশা চালকের সাথে কথা বললে তারা জানান, এর আগে লাইসেন্স দিবে বলে একবার কাগজপত্র জমা নিলেও কোন লাইসেন্স দেওয়া হয়নি। সেই সময় লাইসেন্স দিলে এখন যানজট নিয়ে ভাবতে হতো না। তারা আরও বলেন এবার দেখা যাক কিহয়। শেষ পর্যন্ত কাজে লাগলে ভালো।
এ ব্যাপারে বগুড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.শাহজাহান আলম জানান,বগুড় শহরে অতিরিক্ত রিকশা হয়ে গেছে। রিকশার জন্য শহরের যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। বগুড়া ছাড়াও আশে পাশের জেলা থেকে শত শত মানুষ বগুড়া শহরে এসে রিকশা চালাচ্ছে। তাদের কারনে বগুড়ায় যানজট হচ্ছে। পৌরসভার এই কর্মকর্তা জানান, প্রাথমিক ভাবে আইডি কার্ড জমা নেওয়া হচ্ছে। এর মধ্যে থেকে বাছাই করে কিছু চালককে রিকশা চালানোর অনুমতি দেওয়া হবে। বগুড়ায় যানজট এড়াতে রিকশার রং করা হবে। সব মিলিয়ে দুই রং করা হবে। একেক দিন একেক রংয়ের রিকশা চলবে। তাতে শহরের যানজট কমবে বলে তিনি আশা করেন।