Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

BN DESK
02 February 2026, 10:56 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নির্বাচনি মাঠে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। 

আজ রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে ১৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, বিজিবি সম্পূর্ণ নিরেপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। ভোটারা যেন, ভয়হীন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য বিজিবি অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছে। ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য বিজিবি তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। 

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোড়দার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার দু’টি জেলায় ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পে সর্বমোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের আছে। এরমধ্যে শুধুমাত্র বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার