Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চিরতরে ফ্যাসিবাদের পতন ঘটাতে হলে ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : আসিফ মাহমুদ

BN DESK
01 February 2026, 05:36 PM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত এবং বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে গড়ে তোলার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডে এক নির্বাচনি পথসভায় তিনি আরও বলেন, ফ্যাসিবাদের চিরতরে পতন ঘটাতে হলে ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে। গণভোটে যদি না জিতে, তাহলে দেশে ফ্যাসিবাদের পতন হবে না। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই সবাইকে ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে। আসিফ মাহমুদ আরও বলেন, এক সময় অনেক দল দূর থেকে আওয়ামী লীগকে দেখে পালিয়ে যেত। কিন্তু আমাদের লড়াই তখনও অব্যাহত ছিল। তাই সিরাজগঞ্জ-৬ আসনে সাইফ মোস্তাফিজ সংসদ সদস্য হলে এলাকাবাসীর জন্য তা হবে গর্বের বিষয় হবে। 

তিনি বলেন, শাহজাদপুর এলাকার দুগ্ধ শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যারা উৎপাদনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা তাদের ন্যায্য প্রতিদান পান না। বরং ক্ষমতাবান দলগুলোর সুবিধাভোগীরা এসব সুফল ভোগ করেন। ফলে উৎপাদনকারীরা ন্যায্য মজুরি থেকে রঞ্চিত হন। যার যেটা ন্যায্য সেটা তাকেই বুঝিয়ে দিতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু নানা ধরনের কার্ডের কথা বললেইা হবে না, যার জন্য দেশের মানুষ সংগ্রাম করছে তাদের কথাও রাজনীতিতে গুরুত্ব দিতে হবে। 

এসময় আরও বক্তব্য রাখেন-এনসিপি’র কেন্দ্রীয় নেতা মনিরা শারমিন, কেন্দ্রীয় যুব শক্তির তরিকুল ইসলাম। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবশক্তির আবিদ হাসান। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চিরতরে ফ্যাসিবাদের পতন ঘটাতে হলে ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : আসিফ মাহমুদ

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার