Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবি ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনকে পুনর্বহাল

BN DESK
04 September 2026, 07:14 PM পড়তে ১ মিনিট
জবি ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনকে পুনর্বহাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল করা হয়েছে। 

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট থেকে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হলো।

সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আমার জয়েন করার কথা ১ বছর আগেই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এটা বিলম্ব হয়েছে। আমার সামাজিক অবস্থানের কারণে আমাকে হেয় করা হয়েছে। তবে আমাকে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের থেকে আলাদা করতে পারেনি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নাসির স্যারকে যে কারণে বরখাস্ত করা হয়েছিল, সেটি বৈজ্ঞানিকভাবে যাচাই বাছাই করা হয়নি। এটা অন্যায় হয়েছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবি ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনকে পুনর্বহাল

B
BN DESK | 12 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার