Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান ঢাবি কর্তৃপক্ষের

BN DESK
04 September 2026, 03:42 PM পড়তে ১ মিনিট
নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান ঢাবি কর্তৃপক্ষের

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

একই সঙ্গে নিরপরাধ কোনও হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে জানাতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দেবে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে প্রশাসনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।

এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার নির্দেশনা দেওয়া হল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান ঢাবি কর্তৃপক্ষের

B
BN DESK | 29 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার