Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

BN DESK
03 September 2026, 11:40 PM পড়তে ১ মিনিট
তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় দেশের  স্কুল কলেজ ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী ২৮ এপ্রিল খুলবে সব স্কুল-কলেজ। 

আজ শনিবার (২০ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট বিভাগ থেকে পৃথকভাবে জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল  সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১ এপ্রিল খোলার পরিবর্তে আগামী ২৮ তারিখ খুলবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান একাত্তরকে জানান, তীব্র গরমের কারণে ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এর আগে শনিবার সকালে প্রাথমিক স্কুলগুলোর অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশের কথা জানানো হয়।

ঈদের ছুটির পর রোববার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিলো। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে গরম আরও বেড়ে যাওয়ার শঙ্কায় শুক্রবার তিন দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

B
BN DESK | 20 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার