Logo
ট্রেন্ডিং: বগুড়ায় বই ব্যবসায়ীর আত্মহত্যা পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব ঝিনাইদহে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, বাড়ি-দোকান ভাঙচুর

জেলা মৎস্যজীবী লীগের সাবেক নেতা শাকিল গ্রেফতার

BN DESK
20 April 2024, 05:53 PM পড়তে ১ মিনিট
জেলা মৎস্যজীবী লীগের সাবেক নেতা শাকিল গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে পুলিশকে মারপিট করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাকিল মাহমুদকে (৩৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের মফিজ পাগলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ডিবি’র ওসি মুস্তাফিজ হাসান জানিয়েছেন, পুলিশ মারপিট মামলায় তদন্তে প্রাপ্ত আসামি শাকিল। শাকিলকে গ্রেফতারের মধ্য দিয়ে পুলিশ মারপিট মামলার প্রধান আসামি মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ ১৪ আসামিকে গ্রেফতার করা হলো। অপরদিকে পুলিশ মারপিট মামলায় পরে গ্রেফতারকৃত ৩ আসামি আলমগীর হোসেন (৪০), সুজন ইসলাম (২২) এবং রাসেল আলীকে (৩৪) ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদনের শুনানী হবে আগামীকাল রোববার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জেলা মৎস্যজীবী লীগের সাবেক নেতা শাকিল গ্রেফতার

B
BN DESK | 20 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার