Logo
ট্রেন্ডিং: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা  রাজশাহীতে পুকুর থেকে পাহারাদারের লাশ উদ্ধার পুলিশ বলছে হত্যা সংসদে প্রথম ভাষণে মোদী সরকারের কঠোর সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহৃত দুই ব্যাংক কর্মচারী উদ্ধার, হদিস মেলেনি ২৮ লাখ টাকার

শাজাহানপুরে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

BN DESK
23 April 2024, 11:18 PM পড়তে ১ মিনিট
শাজাহানপুরে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি : জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে আব্দুর রহিম (৪৫) নামের হতদরিদ্র এক জেলের ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোহাইল ইউনিয়নের তারোইল সুঠিপাড়া গ্রামে। এ ঘটনায় আপন চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জেলে আব্দুর রহিম। সে ওই গ্রামের মৃত মকবুল হোসেন প্রামাণিকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তারোইল সুঠিপাড়া গ্রামের মৃত রমজান আলী প্রামাণিকের ছেলে মোতাহার হোসেন (৫০) বাড়ির জমি বিক্রির জন্য ৬-৭ মাস আগে নিজ ভাতিজা আব্দুর রহিমের কাছ থেকে ১০ হাজার টাকা বায়না নেন। উক্ত জমি ১ মাসের মধ্যে রেজিষ্ট্রি করে দেওয়ার কথা থাকলেও চাচা মোতাহার হোসেন তালবাহানা করতে থাকে।

জমির বিষয়ে কথা বলতে গেলেই মোতাহার হোসেন ক্ষিপ্ত হন এবং আব্দুর রহিমের ক্ষতি করার হুমকি দেন। রহিম জানান, তিনি বাড়ির পাশে তারোইল মধ্যপাড়ায় অন্যের মালিকানাধীন দেড় বিঘা আয়তনের একটি পুকুর ২ বছরের জন্য পত্তন নিয়ে মাছের রেনু পোনা চাষ করে আসছিলেন। তিনি প্রথম দফায় ৮০ হাজার টাকা খরচ করে ২ লাখ ২০ হাজার টাকার মাছ বিক্রি করে লাভবান হন।

তিনি ফের ওই পুকুরে বিগত ৮মাস যাবত টেংরা মাছের রেণু পোনা চাষ করছেন। এতে তার খরচ হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। সম্প্রতি তার পোনা মাছগুলো ধানী পোনায় উন্নীত হওয়ায় ৩ লাখ টাকায় সেগুলো বিক্রির কথাবার্তা চুড়ান্ত হয়। কিন্তু তার আগেই গতকাল সোমবার দিবাগত রাতে কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো নিধন করে।

পরদিন আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে আব্দুর রহিম প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারে তার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। এমতাবস্থায় বিষ প্রয়োগের বিষয়ে মোতাহার হোসেনকে ইঙ্গিত করে কথা বলতে যান আব্দুর রহিম। এসময় মোতাহার হোসেন আব্দুর রহিমকে গালাগালি করেন এবং নানা রকম হুমকি দেন।

এ ঘটনায় আব্দুর রহিম বাদি হয়ে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে চাচা মোতাহার হোসেন, চাচি সাহেলা বেগম ও চাচাতো বোন সানো’র বিরুদ্ধে শাজাহানপুর থানায় অভিযোগ করেছেন। অভিযোগের তদন্তকারি কর্মকর্তা এস.আই শাহিন আলী জানিয়েছেন, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের একটি অভিযোগ পাওয়া গেছে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

শাজাহানপুরে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

B
BN DESK | 23 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার