Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

 পাঁচ দাবিতে সারা দেশে আট দলের বিক্ষোভ আজ

BN DESK
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বরেই গণভোট সহ পাঁচ দফা দাবিতে আজ সারা দেশে জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সমমনা আটটি দল।

পূর্ব ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলণ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও ডেভলপমেন্ট পার্টি এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে।পাঁচ দফা দাবির মধ্যে আরো রয়েছে-আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই কর্মসূচি সফলের আহবান জানিয়ে আলাদা বিবৃতি দিয়েছেন-জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং ইসলামী আন্দোলনের নেতারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

 পাঁচ দাবিতে সারা দেশে আট দলের বিক্ষোভ আজ

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার