Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

 পাটুরিয়ায় নদী ভাঙন রোধে বিক্ষোভ-মানববন্ধন

BN DESK
28 January 2026, 06:21 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জে পদ্মা ও যমুনা নদীর ভাঙন থেকে পাটুরিয়া এলাকাকে রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আরসিএল মোড়ে এসে শেষ হয়। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বর্ষায় পাটুরিয়ার সবকটি ফেরিঘাট ও আশপাশের এলাকা যমুনার তীব্র ভাঙনের কবলে পড়ে। ভাঙন রোধে বাঁশ, কাঠ ও বালুর বস্তা ফেলে সাময়িকভাবে ঘাট রক্ষার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এতে এলাকার অসংখ্য ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বক্তারা আরও বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই নদী তীর রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে চলতি বছরেও পাটুরিয়া এলাকা বড় ধরনের ভাঙনের ঝুঁকিতে পড়বে। দ্রুত টেকসই বাঁধ ও নদীশাসন প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

 পাটুরিয়ায় নদী ভাঙন রোধে বিক্ষোভ-মানববন্ধন

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার