Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

 বন্ধ হচ্ছে মাঠ পর্যায়ে এনআইডির বয়স সংশোধন কার্যক্রম

BN DESK
11 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

মাঠ পর্যায়ের নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বয়স সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠপর্যায়ের নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে নিয়ে আসা হবে। তবে অন্যান্য ফিল্ডের কারেকশনের অংশগুলোই মাঠপর্যায়ের অফিসগুলোতে থাকবে।

এ এস এম হুমায়ুন কবীর আরও জানান, এনআইডি সংশোধনের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে ‘অপরাধী দৃষ্টিভঙ্গি’-তে অসৎ উদ্দেশ্যে তথ্যের পরিবর্তন ঘটানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের ডাটাবেজের সুরক্ষা এবং এ ধরনের অপব্যবহার ঠেকাতে সংশোধনের প্রক্রিয়া কঠোর করার চিন্তা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

 বন্ধ হচ্ছে মাঠ পর্যায়ে এনআইডির বয়স সংশোধন কার্যক্রম

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার