Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

 সুন্দরবনে বনবিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭

BN DESK
08 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

বনবিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টাকালে সুন্দরবন থেকে ৭জনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের একজনের বাড়ী বাগেরহাটের মোংলায় আর বাকিদের বাড়ি রামপালে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার রাত ১টার দিকে বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম অভিযান চালিয়ে ফাঁদসহ ৭ জনকে আটক করে। আটককৃতরা সাধারণ মানুষ ও প্রশাসনের চোখ ফাঁকি দিতেই তাদের ব্যবহৃত ট্রলারে বনবিভাগ লেখা পতাকা লাগিয়ে রাখে। তারা সবাই দুবলার চরে রাস উৎসবে যোগ দিতে চেয়েছিলেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের থেকে ১০০টি হরিণ শিকারের ফাঁদ, দুইটি ট্রলার, একটি বনবিভাগ লেখা পতাকা, ২০মিটার সুইজাল, ১টি করাত, ২০টি কন্টেইনার ও হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, দুইটি ককসেট, তিনটি তেরপাল ও দুইটি ড্রাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে আজ রোববার (২ নভেম্বর) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

 সুন্দরবনে বনবিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার