Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অং সান সু চি সুস্থ আছেন : জান্তা সরকার

BN DESK
17 December 2025, 04:17 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকার দাবি করেছে, কারাবন্দী নেত্রী অং সান সু চি সুস্থ আছেন। তার ছেলে কিম আরিস উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পর সরকারের পক্ষ থেকে এমন তথ্য প্রকাশ করা হলো।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আরিস বলেছিলেন, তার মায়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তিনি হয়তো মারা গেছেন কিংবা কোনো এক সময় মারা গেলে সে খবরটিও জানতে পারবেন না। 

মঙ্গলবার সামরিক সরকার নিয়ন্ত্রিত মিয়ানমার ডিজিটাল নিউজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে দাবি করা হয়েছে, সু চি ভালো আছেন। বিবৃতিতে সুচির নামের আগে সম্মানসূচক উপাধিও ব্যবহার করা হয়েছে। 

জান্তা সরকারের বিবৃতির প্রতিক্রিয়ায় বুধবার রয়টার্সকে কিম আরিস বলেন, সামরিক বাহিনী সুস্থতার দাবি করছে। কিন্তু কোনো প্রমাণ দিচ্ছে না। সাম্প্রতিক ছবি নেই, পরিবার, চিকিৎসক বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও কোনো প্রবেশাধিকার নেই। যদি সত্যিই সুস্থ থাকে তাহলে সেটির প্রমাণ দিক। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন শান্তিতে নোবেলজয়ী ও মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। অভ্যুত্থানের পর ক্ষমতা নেন জেনারেল মিন আং হ্লাইং। সু চির বিরুদ্ধে ১৯টি অভিযোগ আনা হয়। প্রথমে তার ৩৩ বছরের কারাদণ্ড হয়, পরে তা ছয় বছর কমানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকেই সু চির অবস্থান অজানা। গত বছর আইনজীবীদের সূত্রে জানা গিয়েছিল, সু চি রাজধানী নেপিডোর একটি কারাগারে আছেন। তবে গত এক বছর ধরে সু চির সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ হয়নি। একই বছর তার ছেলে কিম আরিস গণমাধ্যমকে বলেছিলেন, ওই বছরই (২০২৪) তিনি তার মায়ের কাছে থেকে একটি চিঠি পেয়েছিলেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

অং সান সু চি সুস্থ আছেন : জান্তা সরকার

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার