Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অগ্রহায়ণে শীত বাড়ছে, ঠাকুরগাঁওয়ে ভোগান্তি নিম্ন আয়ের মানুষের

BN DESK
23 November 2025, 07:33 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : অগ্রহায়ণের মাঝামাঝি এসে ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ দৃশ্যমান ভাবে বেড়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দিনের বেলায় রোদ মিললেও সন্ধ্যা নামতেই দ্রুত কমছে তাপমাত্রা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষজন যাদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই।

শহরের বাস টার্মিনাল এলাকায় দেখা যায়, অনেকেই ভোর সকালেই আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন। রিকশা চালক জাহিদুল ইসলাম বলেন, ‘শীত এখনও পুরোপুরি নামেনি, তবু ভোরে কাজে বের হওয়া কঠিন। কম্বল নেই। সাহায্য পেলে খুব ভালো হতো।’ দিনমজুর রহিমা বেগমের অভিযোগ, ‘প্রতিবছরই শুনি কম্বল আসছে, কিন্তু অনেক সময় আমাদের কাছে পৌঁছায় না। শীত বাড়লে বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হয়।’

এদিকে শীত মোকাবিলায় জেলা প্রশাসন জানিয়েছে, সরকার থেকে ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা ইতোমধ্যে ইউপজেলা পর্যায়ে বণ্টন করা হয়েছে। শীতবস্ত্র কেনার কাজও প্রায় শেষ পর্যায়ে। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘শীতবস্ত্রগুলো পাওয়া মাত্রই আমরা দরিদ্রদের মাঝে বিতরণ করবো। এরপরও যদি প্রয়োজন হয়, আমরা স্থানীয়ভাবে ক্রয় করে অতিরিক্ত শীতবস্ত্র দেবো।’

আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানান, গতকাল শনিবার ও আজ রোববার (২৩ নভেম্বর) রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকাল সোমবার ও তাপমাত্রা কমার প্রবণতা থাকবে। চলতি মাসের শেষ দিকে দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। গত শুক্রবার ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

অগ্রহায়ণে শীত বাড়ছে, ঠাকুরগাঁওয়ে ভোগান্তি নিম্ন আয়ের মানুষের

B
BN DESK | 23 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার