Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। লঙ্কানদের সহজেই হারালেও ভারতের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হেরেছে টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অলিখিত সেমি ফাইনালে পরিণত হয়েছে।

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে টস করতে নেমে শুরুতেই জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন জাকের আলী অনিক। ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

বাংলাদেশ একাদশ-

সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ-

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার