Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি

BN DESK
11 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি

সারাদেশে বয়ে চলা বৈরী আবাহওয়ার কারণে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

বগুড়া ও রাজশাহী ভেন্যু দিয়ে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। তবে সারাদেশে বৈরী আবহাওয়ার কারণে তিনদিনে মাত্র একটি ম্যাচ মাঠে গড়িয়েছে, তার মাত্র ৫ ওভারের ম্যাচ।

টানা বৃষ্টির কারণে বগুড়া ভেন্যুতে কোন খেলা হয়নি। আউটফিল্ড খেলার অনুপযোগী হওয়ায় বগুড়া থেকে এনসিএল টি-টোয়েন্টি ম্যাচ রাজশাহীতে স্থানান্তর করা হলেও সেখানেও খেলা সম্ভব হয়।

এমন অবস্থায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহীতে বৈঠকে বসেছিলেন টেকনিক্যাল কমিটি। সেখানেই দেশের বৈরী আবহাওয়ার কথা উল্লেখ করে চলমান এনসিএল টি-টোয়েন্টি আসরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবির পাঠানো বার্তায় বলা হয়, দেশজুড়ে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি ২০২৫-২৬ আসরের ম্যাচগুলো টেকনিক্যাল কমিটি স্থগিত ঘোষণা করেছে।

একই সাথে টুর্নামেন্ট পুনরায় শুরু হওয়ার বিষয়ে যথাসময়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার