Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ

BN DESK
25 November 2025, 04:39 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে শরজিৎ হালদার (৬২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আশুতোষ হালদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
 
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার কীত্তিপাশা ইউনিয়নের শতদশকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আশুতোষ হালদারের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় অভিযুক্ত শরজিৎ হালদার ক্ষুব্দ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
ভুক্তভোগী পরিবারের সদস্য আশীষ হালদার জানান, দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এমন ন্যক্কারজনক হামলা আমাদের পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলেছে। ওই ব্যক্তি হামলা করে থেমে থাকেনি। দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে হত্যার জন্য আসেন। পরে স্থানীয়রা রক্ষা করেছে। আমি এর বিচার চাই।
 
এ বিষয়ে অভিযুক্ত শরজিৎ হালদার পলাতক থাকার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার