Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ঢাবির সাত শিক্ষার্থী, শুভেচ্ছা জানালো ছাত্রদল

BN DESK
07 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ঘোষিত ২০ সদস্যের জাতীয় দলে জায়গা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী। তাঁদের মধ্যে রয়েছেন—মো. মাহমুদ হাসান, এম. এম. মেহরাব হাসান সামিন, মো. রামিম হোসাইন, মো. আজিজার রহমান, মো. আমিরুল ইসলাম, মো. রাকিবুল হাসান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক সদস্য মো. সাহিদুর রহমান সাজু।

তাঁদের এই অর্জন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, বরং গোটা দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গৌরবের বিষয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় দলের প্রতিনিধিত্ব করায় শিক্ষাঙ্গনের মর্যাদা যেমন আরও উজ্জ্বল হয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও ঢাবির সুনাম ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা বাংলাদেশের অনূর্ধ্ব-২১ হকি দলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ঢাবির সাত শিক্ষার্থী, শুভেচ্ছা জানালো ছাত্রদল

B
BN DESK | 10 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার