Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল

BN DESK
06 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। 

 
ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেয়া প্রয়োজন।’
 
সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টের দোসর বলা হয় তাদের সরানোর দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রশাসন থেকেও দোসরদের সরাতে হবে।’
 
বিচার বিভাগে থাকা স্বৈরাচারের দোসরদের সরানোর দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘এটা যদিও বিচার বিভাগের বিষয়। তারপরও ড. ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা তাই বিষয়টি নিয়ে তাকে উদ্যোগ নিতে হবে।’
 
ফখরুল আরও বলেন, ‘পুলিশের যে নিয়োগ হচ্ছে, বিশেষ করে পদন্নোতি ও নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে।’
 
এছাড়া সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকে তবে তাদেরকেও সরানোর দাবি জানিয়েছে বিএনপি।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার