Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার বিভাগের সচিবালয় হবে : আইন উপদেষ্টা

BN DESK
29 August 2026, 04:12 AM পড়তে ১ মিনিট
অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
 
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাটর্নি জেনারেল’র অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
 
ড. আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, মানবাধিকার কমিশন আইন—এগুলো সবকিছু আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা জানান, বুধবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণ প্রক্রিয়া।
 
 
অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে। একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে শুনেছি। কোনো ধাপে টাকা দিতে হয়, কোনো ধাপে হয়রানি হতে হয়। আগামীকাল (বুধবার) পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে।
 
 
এক ক্লিকে আদালতের রায় থেকে এটা (বেলবন্ড) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।
 
 
ড. আসিফ নজরুল বলেন, এটা আমরা আমাদের সরকারের টাকা দিয়ে করেছি। কারো হেল্প লাগে না, নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে। আমরা মনে করি, উনারা হেল্প না করলে আমরা পারব না।
 
সরকারের অনেক টাকা আছে বলে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আমাদের সরকারের অনেক টাকা, বিশ্বাস করেন। প্রবাসী ব্যাংকে, ওখানে ১ হাজার ৬০০ কোটি টাকা আছে।
 
আমাদের আইজিআর অফিস, রেজিস্ট্রার অফিস, সেখানে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না যে আমরা নিজেদের টাকা ব্যবহার করে নিজেরা অনেক অনেক ভালো কাজ করতে পারি।
 
 
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
 
 
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রিধারী ২৫ জন ৬ মাসের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন, যা দেশের ইতিহাসে প্রথম। এই প্রোগ্রামের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার বিভাগের সচিবালয় হবে : আইন উপদেষ্টা

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার