Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ: আসিফ আকবর

BN DESK
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে।
 
বিসিবি পরিচালক আসিফ আকবর মনে করেন অপরাধ প্রমানীত হওয়ার আগে কাউকে অপরাধী বলার সুযোগ নেই। তবে আসিফের বিশ্বাস নির্ভেজাল তদন্তের জন্য অনত ১৫ দিন অপেক্ষা করা উচিত সবার। কেউ যদি দোষী সাব্যস্ত হয় তবে বিসিবি যথাযথ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন আসিফ।
 
 
তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। তো বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত ১৫ দিন। ১৫ দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় ডেফিনেটলি আমরাই ফেস করবো।'
 
 
বাংলাদেশ বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছে। যদিও সর্বশেষ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আর কোনো ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে আসিফের বিশ্বাস পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হল এসব সমস্যার সমাধান জরুরি।
 
 
তিনি এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমরা তো বিশ্বাস করি যে আজকে নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে এ সমস্ত ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে এবং খুব কঠোরভাবে সলভ করতে হবে।'
 
আসিফ আরও বলেন, 'যেহেতু আমরা বোর্ডে মাত্র নতুন দেড় মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া, যেগুলো হয়েছে অতীতে, সেগুলো যেন আমরা আর ক্যারি না করি। আমরা একটু ধারাবাহিকতা যেন বন্ধ করে দেই আমরা। সেই চেষ্টা করে যাচ্ছি।'
 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ: আসিফ আকবর

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার