Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেফতার ৫৯৪৯

BN DESK
21 December 2025, 12:27 PM পড়তে ১ মিনিট

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযানে গত সাত দিনে যৌথবাহিনী পাঁচ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল ও ১৭ হাজার ৯২৩টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিতে ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এই বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেফতার ৫৯৪৯

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার