Logo
ট্রেন্ডিং: চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের ইসরায়েলি হামলা রাষ্ট্রের সন্ধিক্ষণে তারেক রহমানের প্রত্যাবর্তন যীশু খ্রিস্টের জীবনদর্শন: অস্থির পৃথিবীতে শান্তির আলোকবর্তিকা যীশুর ত্যাগ ও মহিমায় সবার জীবন উজ্জ্বল হোক

অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা

R
নিজস্ব প্রতিবেদক
29 August 2026, 03:02 AM পড়তে ১ মিনিট
অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা

স্পোর্টস ডেস্কঃ অনেক শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) বিকেল পৌনে ৫টার দিকে ফুটবলারদের বহন করা বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজটি কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে।

বিশেষ ফ্লাইট যাচ্ছে এই নিশ্চয়তার পরই বাংলাদেশ দলের ফুটবলার, কোচ, কর্মকর্তা এবং খেলা কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরা সকাল ৯টার মধ্যে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। তারা বেলা ১১টার মধ্যে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হলেও দেশটিতে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের পর ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফ)।

বাংলাদেশ ফুটবল দলের সবাই টানা তিনদিন হোটেলে বন্দি ছিলেন। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের দিনে হামলার চেষ্টা হয়েছিল বাংলাদেশের টিম হোটেলেও। তবে হোটেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বোঝাতে সক্ষম হয়েছিল যে, সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তি নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার