Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা না পেয়ে শামির মন্তব্য

BN DESK
06 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
স্পোর্টস ডেস্কঃ  চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ সময়ের চোট কাটিয়ে ভারত জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ শামি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলেছেন। যেখানে ৫ ম্যাচে চ্যাম্পিয়ন দলটির হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন শামি। কিন্তু এরপর থেকেই ভারতের স্কোয়াডে তিনি ব্রাত্য হয়ে পড়েন। জায়গা হয়নি অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া দুই ফরম্যাটের সিরিজেও।
 
 
দলে জায়গা না পাওয়া নিয়ে শামি বলেন, 'দল নির্বাচন আমার হাতে নেই। ফিটনেসের সমস্যা যদি থাকে, আমি নিশ্চয়ই এখানে বাংলার হয়ে খেলতাম না। আমার মনে হয় না এসব নিয়ে আমার কথা বলা ও বিতর্ক তৈরি করা উচিত। যদি চার দিনের ম্যাচ খেলতে পারি, ৫০ ওভারের ক্রিকেটও খেলতে পারি।'
ফিটনেস নিয়ে শামি বলেন, 'আপডেট দেওয়ার ব্যাপার হলে, আপডেট দেওয়া বা চাওয়া তো আমার দায়িত্ব নয়। আমার ফিটনেসের আপডেট দেওয়ার দায়িত্ব আমার নয়। আমার দায়িত্ব হলো এনসিএ-তে (জাতীয় ক্রিকেট একাডেমি, এখন যেটির নাম সেন্টার অব এক্সিলেন্স) যাওয়া, তৈরি হওয়া ও ম্যাচ খেলা। আপডেট দেওয়া বা না দেওয়া তাদের ব্যাপার, যারা দেয়। আমার কাজ এটা নয়।'
 
দলে জায়গা পেতে লড়াই চালিয়ে যেতে চান শামি। তিনি বলেন, 'আমার কাজ লড়াই করা, ম্যাচ খেলা চালিয়ে যাওয়া। পারফর্ম করলে দলেরই তাতে লাভ। দল নির্বাচন আমার হাতে নেই। আমার কাজ প্রস্তুতি নিয়ে ম্যাচ খেলা। আমাকে যদি (জাতীয়) দলে না নেওয়া হয়, এখানে এসে বাংলার হয়ে খেলব। এতে আমার কোনো সমস্যা নেই।'
'চোট নিয়ে খেলতে চাই না আমি, দলকে ভোগাতেও চাই না। অস্ত্রোপচারের পর ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন এবং শক্তভাবে ফিরতে চেয়েছিলাম। এখনও সেটিই চেষ্টা করি। তারা (নির্বাচকরা) যখনই নিতে চাইবে, আমি প্রস্তুত থাকব।'
 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা না পেয়ে শামির মন্তব্য

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার