Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অস্ত্রোপচার শেষে ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে

BN DESK
12 December 2025, 07:50 PM পড়তে ১ মিনিট

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচার শেষে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। একটি বিশেষায়িত আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা।

পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আনা হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

অস্ত্রোপচার শেষে ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার