Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ডের পাঁচজন এবং ইউরোপীয় ইউনিয়নের একজনসহ মোট ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন এবং ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সংস্কার প্রক্রিয়া বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন এবং এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার