Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আইজিপি বাহারুলের বরখাস্ত করতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

BN DESK
06 December 2025, 06:30 PM পড়তে ১ মিনিট

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছে ন্যাশনাল ল’য়ার্স কাউন্সিল। 

আজ শনিবার (৬ ডিসেম্বর) এ আবেদন করে সংগঠনটি। এর আগে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে কেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে রিট করেন এক আইনজীবী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সামাদ জনস্বার্থে এ আইনি নোটিশ করেন।

রিটে স্পর্শকাতর ওই প্রতিবেদনে নাম আসার পরে কেন তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে না তার জবাব দিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আইজিপি বাহারুলের বরখাস্ত করতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার