Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য: মঈন খান

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 10:00 AM পড়তে ১ মিনিট
আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য: মঈন খান

‘বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে। জনগণের অধিকার, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য’—বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর পলাশে গাজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) দেশে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। উন্নয়নের নামে টাকা বরাদ্দ নিয়েছে, সাইনবোর্ড লাগিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনও কাজ করেনি, করেছে শুধু লুটপাট।’মঈন খান বলেন, ‘একটি দেশের উন্নতির জন্য শুধু শহর উন্নত করলেই হবে না, গ্রামগুলোও উন্নত করতে হবে।’ আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি গ্রাম উন্নয়নে কাজ করবে বলেও জানান তিনি।

পথসভায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য: মঈন খান

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার