আইন উপদেষ্টার ওপরে আমাদের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি।
এনসিপির এই মুখ্য সমন্বয়ক অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্নখাতে পরিচালনা করতে চেয়েছে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই। বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটের মধ্যদিয়ে আর মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্যদিয়ে।
জুলাই সনদের প্রস্তাবনার পথেই সরকারকে হাঁটতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদে ‘বিবেচনা করবে’ বা ‘হবে’ টাইপ কথার স্পষ্ট ব্যাখ্যা চায় জাতীয় নাগরিক পার্টি। কাবিন নামায় সাইন করেছে বিএনপি, ‘হ্যাঁ’ বলেছে জুলাই সনদে, তাদের ‘না’ বলার সুযোগ নেই।
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে পারলে এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টাদের অনেক সময় হয়েছে ফ্যামিলি টাইমিংয়ে, এখন কেবল সার্ভিস দিতে হবে। প্রধান উপদেষ্টাকে শহিদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে।