Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ৩ বাংলাদেশি

BN DESK
17 December 2025, 11:54 PM পড়তে ১ মিনিট

আইপিএল নিলাম মানেই উত্তেজনা, হিসাব-নিকাশ আর পারিশ্রমিকের আলোচনায় ভরপুর এক আয়োজন। প্রতিবারই বাংলাদেশের ক্রিকেটভক্তদের আগ্রহ থাকে, নিজ দেশের কোন ক্রিকেটার দল পেলেন কিংবা কত দামে দল পেলেন। ২০২৬ আইপিএল মিনি নিলামে সেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, যিনি গড়েছেন নতুন ইতিহাস।

মুস্তাফিজুর রহমান

২০২৬ আইপিএল মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে শুরু করে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

এর আগে আইপিএলে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন ফিজ। ২০১৮ মৌসুমে তাকে ওই দামে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর আরও কয়েক মৌসুম খেললেও আইপিএলে কাঙিক্ষত দাম পাননি এই ক্রিকেটার। 

 

মাশরাফি বিন মুর্তজা

এর আগে বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ২০০৯ আইপিএলে তাকে ৬ লাখ ডলারে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমান বিনিময় মূল্যে সেটি প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি, বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৩৩ লাখ।

সাকিব আল হাসান

বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান ২০১৫ আইপিএলে ২ কোটি ৮০ লাখ রুপিতে কলকাতার হয়ে খেলেছিলেন। নয়টি আইপিএল আসরে অংশ নেওয়া এই অলরাউন্ডার অবশ্য এবারের নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ৩ বাংলাদেশি

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার